মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের একাধিকবারের জননন্দিত সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ সস্ত্রীক পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন। বৃহস্পতি বার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। ওমরাহ হজ শেষে আগামি (২২ এপ্রিল) দেশে ফিরবেন।
এক বিবৃতিতে দেলোয়ার হোসেন দানেশ জানান, সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের এবং এলাকাবাসীর সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি পবিত্র ওমরা পালন শেষে যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন এজন্য মতলব উত্তরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।