শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সৌদী আরবস্থ জেদ্দায় গণ সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিলে

reporter / ৩২১ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে
 —–মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
 প্রিয় চাঁদপুর ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ৭৫ পরবর্তী সরকারগুলো নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, আর শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
শুক্রবার ১৫ এপ্রিল বিকেলে সৌদী আরবস্থ জেদ্দা শহরে জেদ্দা আওয়ামী পরিবারের উদ্যোগে আয়োজিত গণ সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি, স্বাধীনতাবিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবী দেখতে চায় দেশে খাদ্য নিয়ে হাহাকার হোক, দুর্ভিক্ষ হোক। তারা মনে করে-দেশে দুর্ভিক্ষ হবে, রাস্তাঘাটে মানুষ না খেয়ে মরে পড়ে থাকবে আর তা নিয়ে তারা আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আরো বলেন, ‘আজকে আমাকে জেদ্দা আওয়ামী পরিবারের পক্ষ থেকে যে সংবর্ধনা প্রদান করেছেন আমি আপনাদের ভালোবাসায় ধন্য। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তাঁর কাছে কৃতজ্ঞ। শেখ হাসিনা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পূরণ করতে চেষ্টা করবো।
জেদ্দা মহানগর শ্রমিকলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব  আ. হান্নান মুসাফির।
আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ইব্রাহিম সিকদার, রোমান সরকার, তায়েফ যুবলীগ নেতা শহিদ সিকদার, মদিনা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মাহি প্রমুখ।
উল্লেখ্য, সংবর্ধিত অতিথি যখন জেদ্দায় অনুষ্ঠানস্থলে আসেন তখন হাজার হাজার আওয়ামী লীগের কর্মীরা মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো এলাকা। এসময় নেতাকর্মীরা মায়া চৌধুরীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, মতলবের মাটি শেখ হাসিনার ঘাঁটি, মতলবের মাটি মায়া চৌধুরীর ঘাঁটি, মায়া ভাই আসছে রাজপথ কাঁপছে, মায়া ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’’ শ্লোগানে শ্লোগানের মুখরিত করে তোলেন।


এই বিভাগের আরও খবর