শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মুক্তির উৎসব, সুবর্ণজয়ন্তী মেলা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজক বিষয়ক প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, আমরা চাই পরিচ্ছন্ন ও সুন্দরভাবে এই মেলার কার্যক্রম হোক।

জেলা প্রশাসক আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালী করা হবে। প্রত্যেকটি জেলার মধ্যে একটু প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তাই আমাদের কাজগুলি যতভালো হবে তা আমাদের জেলার জন্যেই ভালো হবে। মেলাতে আমরা চাই সবার পারফরম্যান্স সবাই জানুক। মেলাতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষার্থীদে উপস্থিতি থাকতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. সাহিদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ,  জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহিদ পাটোয়ারী প্রমূখ।


এই বিভাগের আরও খবর