শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে অসহায় বৃদ্ধকে হুইল চেয়ার দিলো প্রবাসী কল্যাণ সংস্থা

reporter / ৩২৪ ভিউ
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
“এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই শ্লোগানকে ধারণ করে হাইমচরের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থা।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার (১০ অক্টোবর) অসহায় দরিদ্র, চলোনক্ষম এক ব্যাক্তিকে হুইলচেয়ার দিয়েছে সংগঠনটি।
জানা যায়, মোঃ মোক্তার হোসেন বেপারী নামে অসহায় ব্যাক্তি দীর্ঘদিন অসুস্থ থাকার পর একপর্যায়ে চলাচলে অক্ষম হয়ে পড়েন৷ এতে করে প্রতিনিয়ত তার দূর্ভোগ বাড়তে থাকে। সীমাহীন দুর্ভোগের কথা জানতে পেরে প্রবাসী কল্যাণ সংস্থা, হাইমচরের নেতৃবৃন্দ ঐ ব্যাক্তির জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন এবং আজ তা বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন, সহ- প্রধান শিক্ষক জনাব শাহনেওয়াজ টেলু, সংগঠনের ত্রান সেবা বাস্তবায়ন কমিটির সম্পাদক জনাব সালাহউদ্দিন মাস্টার, ত্রান সেবা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রহমান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক  মোঃ বাশার পাটওয়ারী, সাবেক অর্থ ও ত্রান সম্পাদক আলমগীর হোসেন বেপারী, সাংবাদিক আলমগীর হোসেন আসিফ।
এসময় অনলাইনে যুক্ত ছিলেন, সংগঠনের আহবায়ক এস বি এন সোবাহান, সদস্য সচিব মানিক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক আলমগীর হোসেন আখন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের পরিচালক আরেফিন শরীফ, পরিচালক রুবেল রাড়ি, যুগ্ম আহবায়ক আমির হামজা, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক মোঃ হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনি আখন।


এই বিভাগের আরও খবর