শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

হাইমচরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

reporter / ৪৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

আলমগীর হোসেনঃ
আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান থেকে এরা অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চুরি করে। চোর চক্রের ২ সদস্য হলো মোঃ মাসুদ মোতাইক (২২) ও বাবু সিকদার (২৪)।
গতকাল ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার সকালে হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা গ্রাম থেকে ব্যাটারি চালিত ইজিবাইক সহ আন্তঃজেলা চোর চক্রের এ ২ সদস্যকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ১০ জানুয়ারি দিবাগত রাতে রায়পুর থানাধীন চর আবাবিল গ্রামের বাসিন্দা কাশেম বকাউলের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। সন্দেহজনকভাবে স্থানীয়রা ইজিবাইক সহ হাতেনাতে আটক করে গণধোলাই দিলে ইজিবাইক রেখেই তারা পালিয়ে যায়। পরে ইজিবাইকের মালিক কাশেম বকাউল বাদি হয়ে হাইমচর থানায় এজাহার দায়ের করলে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে অভিযান চালিয়ে উপজেলার পাড়া বগুলা গ্রাম থেকে এদের আটক করে হাইমচর থানা পুলিশ।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন- আন্তঃজেলা চোর চক্রের দুজন সদস্যকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রটি শীতকালীন সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের সাথে আরও অনেকেই রয়েছে। আমরা রিমান্ডের আবেদন করবো। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর