শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

হাইমচরে প্রাণী সম্পদ অফিসের পাশে হযরত আলী ( রা) ও হযরত ফাতেমা (রা) মাদ্রাসার রাস্তা বেহাল দশা” দ্রুত সংস্কার চায় এলাকাবাসী

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার প্রাণী সম্পদ অফিসে পাশ দিয়ে হযরত আলী ( রা) ও হযরত ফাতেমা( রা) হাফিজিয়া মাদ্রাসার যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  হাইমচর উপজেলা পরিষদ,  হাসপাতাল ও বাজারের পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হওয়া বিভিন্ন জায়গায় ভাংগনসহ চলাচলে ব্যাঘাত  সৃষ্টি হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ২ টি মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থী, ২৫ পরিবার, পথচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা চলাচল করে। রাস্তার উপর দিয়ে বাজারে ময়লা পানি দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করলে যে সময় তাদের পানিবাহিত রোগ হওয়া ঝুঁকি রয়েছে। শিক্ষার্থীদের দিক বিবেচনায় দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জরুরি। এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষার্থীরা জানান আমাদের মাদ্রাসার রাস্তায় একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এ রাস্তা দিয়ে আলগী বাজারে যত ময়লার পানি গড়ায় আর আমরা এ পানি দিয়ে চলাফেরা করতে হয়। যার ফলে ময়লা পানিতে আমাদের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা আছে। আমাদের অনুরোধ আমাদের রাস্তাটা যাতে ঠিক করে দেয়।
এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক মোঃ নাজমুল হোসেন বলেন একটু বৃষ্টি হলে হাসপাতালে, উপজেলা পরিষদ ও আলগী বাজারের সব ময়লার পানি এ রাস্তা দিয়ে গড়ার কারনে রাস্তা টি বেহাল দশা হয়েছে। এ রাস্তা দিয়ে ২ টি মাদ্রাসার ২৫০ জন ছাত্র – ছাত্রী ও তাদের অভিভাবকসহ ২৫ টি পরিবারের লোকজন চলাফেরা করে। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অনুরোধ রাস্তা টি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা করে রাস্তা টি চলাচলের উপযোগী করার জন্য অনুরোধ করছি।


এই বিভাগের আরও খবর