শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জের বিসমিল্লাহ বেকারির কেকে মৃত টিকটিকি, নোংরা পরিবেশে খাবার তৈরি

reporter / ৬৪০ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের হাজীগঞ্জে বিসমিল্লাহ বেকারির খাবার কেকে মৃত টিকটিকি পাওয়া গেছে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৭ জুন মঙ্গলবার ওই ইউনিয়নের  কাকৈরতলা গ্রামের বাাসিন্দা নেছার আহম্মেদ চৌধুরীর নামীয় আইডি থেকে একটি এক পিচ খাবার কেকের ছবি পোস্ট করা হয়। ওই ছবিটিতে মৃত টিকটিকি দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাতপুর বাজারে অবস্থিত বিসমিল্লাহ বেকারিতে  নোংরা পরিবেশে বিস্কুট,  পাউরুটি, কেকসহ যাবতীয় বেকারি খাবার। টিনের তৈরি ঘরে আলো বাতাসের স্বল্পতার মধ্যে দীর্ঘদিন ধরে বেকারি খাবার প্রস্তুত করে আসছে।

যে পরিবেশে বেকারিটি খাবার তৈরি করছে, এ খাবার গুলো খেলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেকারির মালিক বিল্লাল হোসেন শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য।

অন্ধকারাচ্ছন্ন বিসমিল্লাহ বেকারি যে স্থানটিতে বিস্কুট, পাউরুটি এবং কেক তৈরি করছেন তা দেখার কেউ নেই। বিএসটিআই, স্যানিটেশন  বিভাগ, নিরাপদ খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেকারিটি পরিচালনা করে আসছেন।

বেকারির পরিবেশ নিয়ে মালিক বিল্লাল হোসেন নিজেই স্বীকার করেন বলেন, এ বেকারির যে পরিবেশ তা খাবার তৈরির উপযোগী নয় হাজীগঞ্জ উপজলো স্যানটিরী ইন্সফক্টের শামছুল ইসলাম রমিজ বলেন- তাকে একাধিকবার শতর্ক করা হয়েছে কিন্ত সে কোন পাত্তাই দিচ্ছে না ।


এই বিভাগের আরও খবর