শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

হাজীগঞ্জে জুমা’র নামাজ শেষে মুসল্লীদের প্রতিবাদ সমাবেশ

reporter / ৩৮২ ভিউ
আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হাজীগঞ্জের ধর্মপ্রাণ মুসুল্লীরা।
অবমাননাকর এই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুমআর নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মাঠে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।
তিনি বলেন, মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ মুসলমানের দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই, একজনের অপরাধের শাস্তি অন্যজনকে নয়। আমরা আমাদের দেশের অমুসলিমদের সাথে বিরুপ কোন আচরণ করবো না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের বিধান ও আমাদের নৈতিক দায়িত্ব।
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।


এই বিভাগের আরও খবর