শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter / ৪৭১ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা নামে (৫) এক শিশু মারা গেছে।
গতকাল রোববার বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে। সে ওই এলাকার আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান,  ঘটনার দিন সে খেলতে গিয়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নাঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।


এই বিভাগের আরও খবর