শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাজীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
জলাতঙ্কঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়‍‍` এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলার নেতৃত্বে এদিন সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‍্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সভাকক্ষে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা। বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন, কনসালটেন্ট (শিশু) ডা. এস.এম নাজমুল করিম, মেডিকেল অফিসার (সার্জন) ডা. মো. ওমর ফারুক।
মেডিকেল অফিসার আবু ইউছুফ মো. জোবায়েরের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার পুতুল মজুমদার, আজকের দেশকন্ঠের সম্পাদক ও প্রকাশক এনায়েত মজুমদার প্রমুখ।
বিশ্ব জলাতঙ্ক দিবসের র‍্যালি ও আলোচন সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর