শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হামলাকারীদের শাস্তির দাবী কচুয়ায় ভোট কেন্দ্রে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

reporter / ৪৬৮ ভিউ
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

 

বিল্লাল মাসুম, কচুয়া \
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের
পূর্ব-সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ জানুয়ারী
ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব খাটিয়ে পরাজিত
ইউপি সদস্য প্রার্থী জহিরুল ইসলামের নেতৃত্বে স্থানীয়
আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায়
হামলাকামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা
হয়েছে।
গতকাল শনিবার বিকেলে এলাকাবসীর আয়োজনে প্রতিবাদ
মিছিলটি নলুয়া পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পুরো বাজার
প্রদক্ষিন শেষে পুনরায় পশ্চিম বাজারে এসে শেষ হয়। এ সময়
হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও শাস্তির দাবিতে ইউনিয়ন
আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. মাসুদুল
হাসান পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য দেন,ইউনিয়ন আওয়ামীলীগের
সাবেক সভাপতি মো. আলী আকবর শেঠ,নব-নির্বাচিত ইউপি
সদস্য মিন্টু মিয়া, আওয়ামীলীগ নেতা আবু তাহের, মো.
দেলোয়ার হোসেন ফরাজী,সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম
প্রমুখ। এ সময় বক্তারা পূর্ব সাহেদাপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের বর্তমান ভোট কেন্দ্রটি পূর্বের স্থানে অর্থাৎ পশ্চিম
সাহেদাপুর সরকারী বিদ্যালয়ে স্থাপনের জোর দাবী জানান।
উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন
বিকেলে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের
পূর্ব-সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরাজিত ইউপি
সদস্য প্রার্থীর নেতাকর্মীদের হামলায় আওয়ামীলীগ নেতা আব্দুল
মালেক মুক্তার, শামসুল আলম, যুবলীগ নেতা হাসান, সোহাগ,
বাদল, ছাত্রলীগ নেতা রাব্বী, শাকিল ও আলাউদ্দিন সহ কয়েকজন গুরুতর
আহত করা হয়।


এই বিভাগের আরও খবর