শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন

reporter / ৭৮ ভিউ
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিল্লাল মাসুমঃ  
 কচুয়ায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের পথ সুগম করতে কচুয়া উপজেলা  সমাজসেবা কার্যালয় ও রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে কচুয়া  উপজেলা পরিষদ প্রাঙ্গনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে  হুইলচেয়ার তুলে দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর  আ ন ম এহসানুল হক মিলন।
​হুইল চেয়ার বিতরণকালে ডক্টর আ ন ম এহসানুল হক মিলন   বলেন,  প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।  বর্তমান সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।  তিনি কচুয়া সমাজসেবা অফিস ও  রোগী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
 হুইলচেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি)  আবু নাছির,
কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী,  কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খাইরুল আলম স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাহিদ ইসলাম, চাঁদপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ,রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এসময় কচুয়ার নিবন্ধিত বেসরকারি এতিমখানা সমূহে ২০২৫-২৬ অর্থবছরে ১ম কিস্তির ক্যাপিটেশন গ্রান্টের প্রায় ৪০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয় এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যান সমিতির যৌথ উদ্যোগে অসহায়, দরিদ্র রোগীদের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর