শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

reporter / ২৬১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক  র ্যলী ও সমাবেশ এবং সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি সকাল ১১ টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর পূর্বে সকাল সাড়ে ৯টায় নারায়ণপুর পূর্ব বাজার ডাঁটিকারা রোড থেকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী একটি র্যালী বের হয়। র ্যলীটি নারায়ণপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশী প্রবাসী আয়ারল্যান্ডের পিস কমিশনার এবং ওথ কমিশনার ইউসুফ জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজির মিয়াজী অপু,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী,
নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সমাজ সেবক মোঃ রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন,  সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বার্ড, রক্তকণা ফাউন্ডেশন, তরুণ সংঘ সমাজকল্যাণ পরিষদ, দক্ষিণ আশ্বিনপুর সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডাটিকারা মহিউস সুন্নাহ মাদরাসার ছাত্র আরাফাত হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম মাও. আবুল বারাকাত।


এই বিভাগের আরও খবর