শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হিলশা নিউজ-চাঁদপুরবাসীর আস্থায় পরিণত হচ্ছে-অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ

reporter / ২৩৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞাপ্তিঃ চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেছেন, জনস্বার্থমূলক ও গ্রহণযোগ্যতামূলক নান্দনিক সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে সত্যের টানে শব্দবুনন স্লোগানে এগিয়ে চলা হিলশা নিউজ অনলাইন নিউজ পোর্টালটি চাঁদপুরবাসীর আস্থায় পরিণত হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার বিকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে হিলশা নিউজ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতা নিয়েও পাঠককে সন্তুষ্টিমূলক সংবাদের ধারাবাহিকতা টানা ২ বছর ধরে রাখা সত্যিই চ্যালেঞ্জিং। আমি বলবো হিলশা নিউজ তাদের এই নান্দনিকতা বজায় রেখে শব্দচয়ন, বাক্য চয়নে আরো সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাবে। আমি হিলশা নিউজ এর উত্তোরোত্তর সফলতা কামনা করি।
হিলশা নিউজ এর সম্পাদক ও প্রকাশক অমরেশ দত্ত জয় এর সভাপতিত্বে এবং দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধ শ্যামল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিসি বাস চাঁদপুরের পরিচালক মোঃ ফেরদৌস খান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনোয়ার কানন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর জেলা অনলাইন ফোরামের সভাপতি বিপ্লব সরকার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দীন রাসেল, সাইবার ওয়ার্ল্ড আইটির নির্বাহী পরিচালক জিহাদুল ইসলাম শরিফ, চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুস শোয়েব, ‘হিলশা নিউজ’-এর সহকারী সম্পাদক মোঃ মনির খান, সাপ্তাহিক সকলের কন্ঠের প্রধাণ সম্পাদক ফয়েজ আহমেদ, দৈনিক আদি বাংলার সহকারী সম্পাদক ইসমাইল হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী নূরজাহান বেগম কুমকুম, বাবুরহাট মাদক, ইভটেজিং, বাল্য বিবাহ ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সহ-সভাপতি চন্দন দে,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
অনুষ্ঠানে হিলশা নিউজের শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাণনা স্মারক গ্রহণ করেন পোর্টালটির ফরিদগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ মামুন হোসাইন। এছাড়াও শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা স্মারক গ্রহন করেন ‘হিলশা নিউজ’-এর চাঁদপুর সদর প্রতিনিধি মহসীন আলম এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন মতলব দক্ষিণ সংবাদদাতা সফিকুল ইসলাম রিংকু, চাঁদপুর সদর সংবাদদাতা মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য সংবাদদাতাগণ। আলোচনা সভা ও সম্মাণনা স্মারক বিতরণ শেষে ‘হিলশা নিউজ’-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সবাই এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটিয়েছেন।
এ সময় বিভিন্ন সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর