শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

অবশেষে বিক্রি হওয়া নবজাতক মায়ের কোলে 

reporter / ৪১৯ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করলো উপজেলা প্রশাসন। মা তার সন্তানকে পেয়ে প্রথমে হাউমাউ করে কেঁদে উঠে। আনন্দে সে তার সন্তানকে আদর করতে থাকে।

৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

খোজখবরে জানা যায়, মতলব উত্তর উপজেলা প্রশাসনের তৎপরতায় এ উপজেলার ষাটনল ইউনিয়ন হতে জনৈক সিমলা আক্তারের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পারস্পারিক সিদ্ধান্তের মাধ্যমে সরল বিশ্বাসে উক্ত ঘটনাটি ঘটিয়েছেন। বর্তমানে তারা উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় জনসাধারণ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান তার ব্যক্তিগত পক্ষ থেকে শিশুর মায়ের কাছে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, শিশু উদ্ধার এর ক্ষেত্রে জনসাধারণের স্বতস্ফূর্ত সহযোগিতা পাওয়া গেছে। শিশুটি উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।


এই বিভাগের আরও খবর