শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ২দিন ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

reporter / ৩৯৮ ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধি 
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ২ দিন ব্যাপী ইফতার সামগ্রী পেল ১৫০ অস্বচ্ছল পরিবার। ১৫ এপ্রিল শনিবার সকালে উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সামাজিক সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর পুর্বে রমজানের চলমাসের প্রথমদিকে একই গ্রামের কেরানী বাড়ীতে প্রথম দিনে ইফতার বিরতণ করে সংগঠনটি।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল, আপেল, মালটা, খেজুর, টেংক, সেমাই, দুধ, নুডুস, চিনি।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ন-সচিব বদিউল আলম। ২য় দিনে প্রধান অতিথি ছিলেন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল আহাম্মেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, ‘পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে পূর্বের ন্যায় এবারো ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে, আমাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।
ইফতার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান ।
এসময় উপস্থিত ছিলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম, রাকিব আহম্মেদ,কামরুল হাচান,হাসনাত গাজী,আল-আমিন হাজী,হাচান আটিয়া,নাঈম চৌধুরী,রফিকুল ইসলাম রাফি,সাকিব হাচান,সাকিব পাটোয়ারী,হাছিব পাটোয়ারী, ইকবাল গাজী, নাঈমুল হাচান, কামরুল মোল্লা প্রমুখ।


এই বিভাগের আরও খবর