শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা

reporter / ১০২১ ভিউ
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

রাস্তা সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে

গিয়াস উদ্দিনঃ
ফরিদগঞ্জ উপজেলার আমিরা বাজার থেকে লতিফগঞ্জ বাজার সড়কটি দীর্ঘ ১৫ বছরেও কোনো সংস্কার কাজ হয়নি। সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা জমে যায়। রাস্তাটি যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। পা দিলেই হাঁটুর নিচ পর্যন্ত দেবে যায়। এক পা তুলতে গিয়ে অন্য পা ফেলতে সময় লেগে যায় মিনিটের পর মিনিট। এভাবেই আমিরা বাজার থেকে লতিফগঞ্জ বাজার পর্যন্ত চলাচল করছে এলাকাবাসী।

উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও এই সড়কটি বর্ষায় রূপ নেয় কাদা ও বড় বড় গর্তে ভরা দুর্ভোগের রাস্তায়। বিকল্প কোনো পথ না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ-নারীসহ সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে চলাচল করা এখন নিত্যদিনের ভোগান্তি। এলাকাবাসীর প্রাণের দাবি—সরকার যেন দ্রুত এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

স্থানীয় আমির হোসেন বেপারি জানান, “রাস্তায় এত খানাখন্দ যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সুস্থ মানুষও এই রাস্তায় হাঁটতে গিয়ে নাভিশ্বাস ওঠে যায়।”

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ সীমাহীন হয়ে উঠলেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

 


এই বিভাগের আরও খবর