শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ইলিশ রক্ষা অভিযান: নৌ পুলিশের ওপর হামলা আহত ১

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ইলিশ রক্ষা অভিযান: নৌ পুলিশের ওপর হামলা আহত
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে যাওয়া নৌ পুলিশে উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার প্রস্তুতি নেয়া  আমাদের উপস্থিতি ঢের করতে পেরেই জেলেরা এই হামলা চালিয়েছে। এতে নৌ পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এতে আমাদের একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মা-মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযানে সফরমালি এলাকায় যায় আমাদের পুলিশ সদস্যরা, তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি ছুড়তে শুরু করে। এতে আহত হন নৌ পুলিশ নায়েক হাসান মিয়া। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে।
ওসি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৫০ জেলেকে আসামি করে নিয়মিত মামলা করেছে পুলিশ।
জেলা নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।


এই বিভাগের আরও খবর