শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ঈদ উপলক্ষে চাঁদপুরে মেহেদী উৎসব শুরু করলো ‘সবাই মিলে’

reporter / ৩৬০ ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  ঈদ উপলক্ষে চাঁদপুরের নারী উদ্যোক্তা তানিয়া ইসলামের প্রতিষ্ঠিত ‘সবাই মিলে’ কর্তৃক মেহেদী উৎসব শুরু হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার শহরের জে এম সেনগুপ্ত রোডের ‘সবাই মিলে’ প্রতিষ্ঠানে সকাল থেকে এই মেহেদী উৎসব শুরু করা হয়। যা চলবে ঈদের আগের দিন চাঁদ রাত ১০ টা পর্যন্ত। উৎসবে এবারের মেহেদী আর্টিস্ট হিসেবে ‘সবাই মিলে’-তে অংশ নিয়েছেন সুমা আক্তার।
মেহেদী উৎসব প্রসঙ্গে সবাই মিলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম বলেন, আমি সব সময় নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তাদেরকে উৎসাহ দিতে চাই। সেই জন্যই এই মেহেদী উৎসবের আয়োজন করা। এই উৎসবে মেহেদী আর্টিস্ট সুমা সম্পূর্ণ বিনা পয়সায় ভ্যানু হিসেবে ‘সবাই মিলে’ ফাস্ট ফুড এন্ড কফি শপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম আরও বলেন, আমরা মেহেদী উৎসবে ১ থেকে ৫ বছরের শিশুদের সম্পূর্ণ বিনা পয়সায় হাতে মেহেদী পড়িয়ে দিচ্ছি। আর ৫ বছরের উর্দ্ধে প্রত্যেককে ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত প্যাকেজে হাতে মেহেদী পড়ানো হয়। আমরা যাতে সুন্দরভাবে মেহেদী উৎসব সমাপ্ত করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।


এই বিভাগের আরও খবর