শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

reporter / ২৫৫ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা
বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ
বিতরণ, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি
এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা
সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ বিদ্যালয়টি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।
ছাত্রীদের জন্য নিরাপদ । নারী শিক্ষার উন্নয়নে অত্র এলাকায় উক্ত প্রতিষ্ঠানটি ব্যাপক
ভূমিকা রাখছে । পাবলিক পরীক্ষায় এ বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করেছে, এর
ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর নেতৃত্বে
বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এ পরীক্ষায় ভালো
রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমাদের এ সময়টা মোবাইল থেকে দূরে থাকতে
হবে। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তোমরা ভালো রেজাল্ট করলে, আমাদের ভালো লাগে।
তিনি বলেন, তোমাদের উচ্চ শিক্ষার প্রথম সিড়ি হচ্ছে এসএসসি পরীক্ষা। উচ্চ শিক্ষা অর্জন করতে হলে
এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তোমাদের আজকের বিদায়টা ভবিষ্যত জীবনের জন্য
একটা টার্নিং পয়েন্ট। তোমাদের ভালো মানুষ হতে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম
আজাদের পরিচালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাথেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা
মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ,জিলানী চিশতী
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম
পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, শাহতলী আদর্শ একাডেমির
সুপার মাওলানা গিয়াস উদ্দিন আযম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম
বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি
শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ
খান, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মেহেদী হাসান, খন্ডকালীন সহকারি শিক্ষক শারমিন আক্তার।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আফিফা আক্তার, পরশ মনি, অ্যানি আক্তার।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল
রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা
মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয় অফিস
সহকারি মাওলানা মামুন হোসাইন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 


এই বিভাগের আরও খবর