নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বুধবার কচুয়া থানা আকষ্মিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
পুলিশ সুপার কচুয়া থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন- প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।
এসময় সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ কে ফুলেল শুভেচ্ছা জানান।