শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

কলাকান্দা ইউনিয়নে গরীব অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

reporter / ২৬৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের ৩ এর অর্থায়নে আত্মকমর্সংস্থানের জন্য দুুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করে হয়। রোববার (১৭ এপ্রিল) সকালে ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত ১৫ টি পরিবারের মাঝে সেলাই মেশিন কিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা। বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় ইউপি চেয়ারম্যান বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম মূলত বর্তমান সরকারের নারী ক্ষমতায়নের অংশ বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বদ্ধ পরিকর। নারীদের স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী কর্মমূখি সরঞ্জাম বিতরণ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার নারীদের স্বাবলম্বী করতে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ আমাদেরকে কাজে লাগাতে হবে।
এ সময় ইউপি সচিব শ্যামল কুমার দাস, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর