শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কেন্দ্র দখল ও ভোট ডাকাতির শংকা হাইমচরের ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

আলমগীর হোসেনঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় ৫ ম ধাপে আজ বুধবার ( ৫ জানুয়ারি)  ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন   ক্ষমতাসীন দলের প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবাব বিস্তার, কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করার আশংকা করেছেন প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ খান অভিযোগ করে বলেন ক্ষমতাসীন দলের  জনবিচ্ছিন্ন প্রার্থীকে জনগন প্রত্যাখ্যান করায় সদরের  লক্ষীপুর, বহরিয়া গোবিন্দা, ফরিদগঞ্জ এর  বহিরাগত ভাড়াটিয়া অস্ত্রধারী  সন্ত্রাসী এনেছে, বহিরাগত ভাড়াটিয়া প্রতিরোধ করতে  প্রশাসনের কাছে অনুরোধ রইল।  স্বতন্ত্র প্রার্থী  হাবিবুর রহমান বেগ বলেন ভোট কেন্দ্রে ভোট ডাকাতির  চেষ্টা করলে প্রশাসনের সহযোগিতায় জনগন প্রতিরোধ করবে।
  এবারের নির্বাচনে  উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ,  ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ,  ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ ও ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 হাইমচর উপজেলার ২ নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ ৯ টি ওয়ার্ডে ১৩ টি ভোট কেন্দ্রের ৭৫ টি কক্ষে ২৬৯৬৪ জন( পুরুষ ১৪২৬০ ও নারী ১২৭০৪) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  এ ইউনিয়নে  আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ ৯ টি ওয়ার্ডে ১১ টি ভোট কেন্দ্রে ৮১ টি কক্ষে ২৭৪৩৬ জন ( পুরুষ ১৪২৬৫, নারী ১৩১৭১) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী মনোনীত নৌকারসহ বর্তমান চেয়ারম্যান  আনারস প্রতিক ও চশমা প্রতিক প্রতিদ্বন্ধিতা করেন। ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ  ৯ টি কেন্দ্রে মোট ৯ টি ভোট কেন্দ্রে ৩৮ টি কক্ষে ১৩১৪৪ জন ( পুরুষ ৬৯০৭ ও নারী ৬২৩৭) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  এ ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।   ৫ নং হাইমচর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি কেন্দ্রে ১৯ টি কক্ষে  ৫৬৩৭ জন ( পুরুষ ২৯৪৫ ও নারী ২৬৯২) ভোটাধিকার ভোট প্রয়োগ করবেন। হাইমচর ইউনিয়নে নৌকা প্রতিক সহ চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।   সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে করতে ৩ স্তরের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর