নিজস্ব প্রতিবেদক :
দেশের অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের চারিদিকে জুড়ে আছে ধনাগোদা নদী। বাগানবাড়ি ইউনিয়নে খাগুরিয়া গ্রামের অংশে নদীর পাড় ঘেঁষে আশংকাজনক হারে দেখা দিয়েছে নদী ভাঙন। ২৮ অক্টোবর রাতেও একটি ঘটলা দেবে গেছে। এর ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতংক। ঘর বাড়ি কবরস্থান রয়েছে হুমকির মুখে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, মানুষের ব্যবহারের জন্য নির্মিত একটি পাকা ঘাটলা নদী ভাঙনের কারনে দেবে গেছে। কোনভাবেই রোধ করা যাচ্ছে না নদী ভাঙন। স্থানীয় বাসিন্দাদের বাড়ি ঘর প্রতিবছরের ভাঙনে ভেসে গেছে। এখনো তাদের স্থাপনা, কবরস্থান, ঘরবাড়ি এবং বেরীবাঁধ রক্ষায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফতে প্রতিনিয়তই তাদের আতংকে দিন কাটছে।
স্থানীয়রা এলাকার ভুক্তভোগীরা বলেন, বিগত বছরে এইখান দিয়ে নদী ভাঙনের কারণে আমাদের ঘরবাড়ি সহ অনেক স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। ফসলী জমি ও কবরস্থানও ভেঙ্গে নদী গর্ভে চলে গেছে। বুধবার রাতেও আমাদের পাকা ঘটলা নদী ভাঙনের কারণে তলিয়ে গেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষন করছি দ্রুত ব্যবস্থা নিয়ে নদী ভাঙন রোধ করে আমাদেরকে বাঁচান।