শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মতলবে ছাগল পেল সুবিধাভোগীরা

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় মৎস অধিদপ্তরের অর্থায়নে পুনর্বাসন প্রকল্পের আওতায় স্থানীয় জেলেদের বিতরকৃত  মরে যাওয়া ১৪টা ছাগলসহ মোট ৪৪টি ছাগল বিতরণ করা হয়।
গত ২ মার্চ বুধবার দুপুর দুইটায় উপজেলা মৎস্য কার্যালয়ের চত্বরে সুবিধাভোগী জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা  ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফ সিদ্দিকী ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ।
গত ২৬ জানুয়ারী জেলেদের মাঝে ৩০টি ছাগল বিতরন করা হলে মাত্র ৭ দিনের মধ্যে ১৪ টি ছাগল মরে যায় সেই সংবাদ স্থানীয় নিউজ পোর্টাল ধনাগোদা বার্তা সহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পরে ১৪ টি ছাগল মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে জেলেদের মৃত ১৪টি ছাগল  পুনরায় দেওয়া হবে জানিয়েছিলেন মৎস কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় মরে যাওয়া ১৪ ছাগলসহ মোট ৪৪টি ছাগল বিতরন করা হয়।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, পশু ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় সুবিধাভোগী জেলের প্রত্যেককে সুস্থ ও সভল দুইটি করে ছাগল বিতরন করা হয়েছে।
মরে যাওয়া ছাগলের পরির্বতে আবারও ছাগল বিতরন করায় নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হককে ধন্যবাদ জানিয়েছেন জেলেরা।


এই বিভাগের আরও খবর