শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে ইসলামি ছাত্রসেনা ইফতার মাহফিল

reporter / ২৯৮ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
১৬ই এপ্রিল-২০২২ শনিবার বৈশাখী চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল  জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মো নুরুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো কামরুল হাসান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন।
 প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের মধ্যে অন্যান্যরা ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রাহীম, জেলা যু্বসেনার সদস্য সচিব অধ্যাপক বজলুর রশিদ সোহেল, সদর উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক- মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক- জনাব মুহাম্মদ আলমগীর, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল আমিন সাকী, মুহাম্মদ রিয়াজুল করিম বাছিমসহ আগত জেলা আওতাধীন উপজেলা সমমনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর