শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচন সভা ও ইফতার মাহফিল

reporter / ২৭৮ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯ এপ্রিল) রবিবার বিকালে শহরের বিপনিবাগ পার্টি হাউজে এ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার।
ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম, চিকিৎসক, ব্যবসায়ী, সংগঠকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন। তিনি বলেন, বদর দিবসের চেতনা আমাদের বিশ্বাসী করেছে। ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। বদরের যুদ্ধে অংশগ্রহন করা সাহাবীর সংখ্যা কম হলেও আল্লাহর প্রতি বিশ্বাস থাকায় বদরের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে।হযরত মোহাম্মদ (সঃ) এর ডাকে ইসলামকে টিকিয়ে রাখার লক্ষ্যে সাহাবারা বদরের প্রান্তরে একত্রিত হয়ে বাতেলের বিপক্ষে যুদ্ধ করে বিজয় অর্জন করে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন এদেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাজনীতি করে। শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি এবং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা এমন একটি দলের রাজনীতি করি, যে দলের নেতা এদেশের সকল মানুষের কাছে একজন আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে একটি কল্যাণকর, রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন।
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী ও সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড, কামাল হোসেন, সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ বেনজির আহমেদ,বিশিষ্ট রাজনীতিবিদ এস এম জয়নাল আবেদিন, ফরিদগঞ্জ শাশিয়ালি মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোঃ আবু মুসা, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানবীর প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সুমন, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি বিপ্লব সরকার, রজনীতিবীদ, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, পেশাজীবি, সাংবাদিক ও সুধী মহল সহ ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলনে জেলা সহসভাপতি অধ্যক্ষ গাজী মোঃ হানিফ।


এই বিভাগের আরও খবর