শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে উইমেন এন্ড ই কমার্স ফোরামের সভা ও উদ্যোক্তাদের তৈরী পণ্য প্রদর্শনী

reporter / ২৮৭ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে উইমেন এন্ড ই কমার্স ফোরাম (women & e-commerce) উই উদ্যোক্তাদের মাসিক সভা এবং
উদ্যোক্তাদের তৈরী পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে চাঁদপুর উই টিমের সদস্যরা অংশ নেন।

এ সময় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী নানা ধরনের দেশীয় পণ্যসহ হাতে তৈরি বিভিন্ন মজাদার খাবার সামগ্রী প্রদর্শন করেন। এর মধ্যে শাড়ি, চাদর, মেয়েদের পোশাক, কেক, পিঠা, সন্দেশ, নানা ধরনের আচারসহ বিভিন্ন পণ্যের সমারোহ ঘটে।

সভায় উই-এর ডিস্ট্রিক্ট প্রতিনিধি পূর্নিমা রায়ের সভাপতিত্বে ও সহ-প্রধান খাদিজা আক্তার তুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-প্রধান রোকেয়া আক্তার প্রীতি, ফারজানা ইসলাম তৃষ্ণা।

এসময় বক্তব্য রাখেন, উই টিম সদস্য ও নারী উদ্যোক্তা ফাতেমাতুজ জোহরা বন্যা, আবিবা সুলতানা মিলি, আনহা ইরিন, ফাহিমা আক্তার, মুনমুন শারমিন, দেবজানু চক্রবর্তী, নাসরিন আক্তার ইমু, বামপি রায়, শায়লা শওকত, নিপা নূর, আলো, লাবন্য সুমি, নিলুফা আক্তার, নিপা আক্তার, লিপি আক্তারসহ অন্যান্য সদস্যগণ।

আলোচনা সভায় উদ্যোক্তারা আইসিটি গ্রেন্ড, উই ইন্সপ্রায়ার, গ্রেন্ড, সাবস্ক্রাইবার গ্রেন্ড, তাদের তৈরী পন্য কিভাবে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারে সে বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে রক্ষায় উই-এর সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানায়, এদেশের নারীদের সাবলম্বী করার লক্ষে ২০১৭ সালে কাজ শুরু করে উইমেন এন্ড ই কমার্স ফোরাম । এরপর থেকে সারাদেশে নারী উদ্যেক্তাদের প্রশিক্ষন, পরামর্শ ও পন্য বিক্রিতে সহায়তা সহ বিভিন্ন কাজ করে আসছিলো উই। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলার নারী উদ্যোক্তাদের একত্রিত করার লক্ষে বিভিন্ন সময়ে পন্য প্রদর্শনীর আয়োজন করে তারা ।


এই বিভাগের আরও খবর