শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে এবার ৪ হাজার মে.টন মরিচ উৎপাদন লক্ষ্যমাত্রা

reporter / ৪০১ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
চাঁদপুরে এবার ৪ হাজার মে.টন মরিচ উৎপাদন লক্ষ্যমাত্রা ও চাষাবাদ লক্ষ্যমাত্রা ২ হাজার হেক্টর । কৃষি সম্প্রসারণ বিভাগ চাঁদপুর এর দেয়া তথ্য মতে উৎপাদন ও চাষাবাদ লক্ষ্যমাত্রা সম্পর্কে জানা যায়।
চাঁদপুর সদর,হাইমচর ও মতলবের চরাঞ্চলগুলোতে ব্যাপক হারে মরিচ আবাদ হয়ে থাকে। জেলার মধ্যে সবচাইতে মরিচ উৎপাদন হয়ে থাকে হাইমচরে।
চাঁদপুরে নদীবিধৌত,আবহাওয়ার অনুকূল পরিবেশ,পরিবহনে সুবিধা,কৃষকদের মরিচ চাষে আগ্রহ,কৃষি বিভাগের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রযুক্তি প্রদান,যোগাযোগ ব্যবস্থার উন্নত,কৃষি উপকরণ পেতে সহজলভ্যতা,বীজ,সার ও কীটন্শাক ব্যবহারে কৃষিবিদদের পরামর্শ,ব্যাংক থেকে সহজ শর্তে কৃষিঋণ প্রদান ইত্যাদি কারণে চাঁদপুরের চাষীরা মরিচ চাষে আগ্রহী বলে জানিয়েছে চাঁদপুর কৃষি বিভাগ।
বিশেষ করে চাঁদপুরের চরাঞ্চলগুলিতে ব্যাপক মরিচ উৎপাদন হয়ে থাকে ।
খামার বাড়ি চাঁদপুরের সূত্র মতে,চাঁদপুর সদরে চাষাবাদ ২ শ’৫০ হেক্টর এবং উৎপাদন হয়েছে ৫ শ’মে.টন,
মতলব উত্তরে চাষাবাদ ৪ শ’৫০ হেক্টর এবং উৎপাদন ৯শ’মে.টন, মতলব দক্ষিণে চাষাবাদ ৭৫ হেক্টর এবং উৎপাদন ১ শ’৫২ মে.টন ।
হাজীগঞ্জে চাষাবাদ ৮০ হেক্টর এবং উৎপাদন ১ শ ৬ মে.টন, শাহারাস্তিতে চাষাবাদ ৫০ হেক্টর এবং উৎপাদন ১ শ মে.টন,কচুয়ায় চাষাবাদ ১শ ১৫ হেক্টর এবং উৎপাদন ২শ ৩০ মে.টন ।
ফরিদগঞ্জে চাষাবাদ ৭৫ হেক্টর এবং উৎপাদন ১শ ৫০ মে.টন এবং হাইমচরে চাষাবাদ ৯ শ’ ৫ হেক্টর এবং উৎপাদন ১ হাজার ৮ শ’ ১০ মে.টন লক্ষ্যমাত্রা এবার রবি মেীসুমে রয়েছে বলে কৃসি বিভাগ চাঁদপুর জানিয়েছে ।


এই বিভাগের আরও খবর