শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter / ২২৯ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

এ আই শান্তঃ
চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) এর যোগদান উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে গতকাল ৩০ জুলাই বিকাল ৪টায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নবাগত পুলিশ সুপার সো.সাইফুল ইসলাম বিপিএম পিপিএম সভায় উপস্থিত সকল  সাংবাদিকদের সাথে পরিচিত হন। এসময় চাঁদপুরে সকল সাংবাদিকদের পক্ষে থেকে নবাগত পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম’কে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে পুলিশ সুপার নিজের পরিচয় দিয়ে স্বাগত বক্তব্যে চাঁদপুরে কর্মরত সকল সাংবাদিকদের জেলা পুলিশের পক্ষে থেকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকের  বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত শুনেন।
এসময় চাঁদপুরে মাধদ, কিশোর গ্যাং, স্কুল- কলেজে ক্লাশ চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থীদের পর্যটন এরিয়া চাঁদপুর মোলহেড (বড়স্টেশন) সহ যেখানেই ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া,জেলার সকল থানায় সাধারন ডায়েরি, মামলা নেওয়াসহ আইনি সেবাগ্রহিতাদের হয়রানি (দালাল মাধ্যম ) , কমিউনিটি পুলিশের দক্ষতা ও টহল বৃদ্ধি, ট্রাফিক পুলিশ ও শহরের গুরুত্বপূর্ণ সড়কে
যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত দিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন,
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জিএম শাহিন, রিয়াদ ফেরদৌস,
সাংবাদিক, দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন শান্ত, আলম পলাশ, ফারুক আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক, আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক ও প্রকাশক, সোহেল রুশদী, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক, বোরহান উদ্দিন ডালিম, দৈনিক শপথ এর সম্পাদক ও প্রকাশক আব্দুল কাদর ( কাদের পলাশ)
বাংলাদেশ ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ,  সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী।
এসময় নবাগত পুলিশ সুপার বলেন, চাঁদপুর জেলাকে “অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের ভিশন” সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, জঙ্গিবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রতিটি থানাকে দালাল মুক্ত ও জনগনের আস্থার স্থল হিসেবে গড়ে তুলতে হবে।
উল্লেখিত বিষয় ছাড়াও চাঁদপুরের আইনশৃংখলা উন্নয়নসহ সকল বিষয়ে জনকল্যাণমুখী কার্যকর ব্যবস্থা নিতে চাঁদপুর জেলা পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আন্তরিক মনোভাব প্রকাশ করেন চাঁদপুরে পুলিশ প্রশাসন ও সাংবাদিক নেতারা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,চাঁদপুর’সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁদপুরে ২৩ তম পুলিশ সুপার হিসেবে গত ২৭ জুলাই বৃহস্পতিবার যোগদান করেন মো.সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম)।


এই বিভাগের আরও খবর