শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ

reporter / ৩৬০ ভিউ
আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ আগস্ট)  রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর জেলার হরিণা ও আলুবাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাশি করে প্রায় ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলামের  উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।


এই বিভাগের আরও খবর