শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন

reporter / ৩৩২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করা সবার দায়িত্ব
—– জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক  কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করা সবার দায়িত্ব। আর এ বিষয়ে আমি সকলের সহযোগিতা কামনা করি। যারা আপনারা চাল ক্রয় কতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসেবন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেন কোন রকম অনিয়ম না হয়।
তিনি আরো বলেন, সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাহিরের ৬টি পৌরসভার ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১লাখ ৪৫হাজার ১৪৭জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ।
সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ জামাল। এ সময় সরকারি অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাঁদপুর জেলার টিসিবি কার্ডধারী ১,৪৫,১৪৭জন ওএমএস ডিলারগনের নিকট থেকে প্রতিমাসে ১০ কেজি (৫কেজি করে ২বারে) করে চাল কিনতে পারবেন। আগামী ৩ মাস এই কার্যক্রম চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর