শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন

reporter / ৪৭৪ ভিউ
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সচেতন থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গতির সঞ্চার হবে
—– জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করে বলেন, আমরা সবাই যদি সচেতন থাকতে পারি তাহলে আমাদের জাতীয় মৎস সম্পদের আরো সম্মৃদ্ধি হবে। বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে সাধু পানির ২৬০ প্রজাতির মাছ আমাদের দেশে আছে। এরমধ্যে মাত্র ৩০ টি প্রজাতির মাছের চাষ হয়। আমরা যদি আরো বেশি পরিমানের মাছের চাষ বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের মৎস সম্পদের পরিমান আরো বৃদ্ধি পাবে। গবেষণায় দেখা গেছে মুক্ত জলাশয় থেকে ১৩ লাখ টন মাছ প্রতি বছর আহরণ হয়। আমরা যদি যথাযথভাবে সম্পদ আহরণ করতে পারি, তাহলে এসম্পদের পরিমান আরো বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমুদ্র বিজয় করতে পেরেছি, সেই বিশাল সমুদ্র থেকে আমরা খুব অল্পসংখ্যক মাছ আহরণ করতে পারছি।
তিনি মৎসজীবীদের উদ্দেশ্যে বলেন, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সচেতন থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গতির সঞ্চার হবে। কারেন্ট জাল আমাদের একটি জাতীয় সমস্যা, আমাদের আসলে সচেতন হওয়ার দরকার। শাস্তি, জেল, জরিমানা দিয়ে খুব বেশি অগ্রগতি হওয়া যাবে না। মৎস অভিযান যখন বাজারের মাছের সয়লাব হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক খুশি হই। মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন অভিযান এ ২টা সময় যদি আপনারা একটু সচেতন থাকেন এবং সরকারি নির্দেশনা মেনে চলেন তাহলে আমাদের এ মৎস সম্পদের আরো অনেক উন্নয়ন হবে। নিজেদের সচেতনতা ও আন্তরিকতা থাকলে বাজারের মাছের কোন সঙ্কটই থাকবে না।
জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, মৎস বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারি মৎস কর্মকর্তা মিজানুর রহমান।
আলোচনা সভার পূর্বে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এক র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।


এই বিভাগের আরও খবর