শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুরে মাদক বিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত   যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদেরকে সেরকম উদ্যোগ নিতে হবে …….শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি

reporter / ৩২১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ” খেলাধুলায় বাড়ে বল , মাদক ছেড়ে খেলতে চল ” ” মুজিব বর্ষের অঙ্গীকার , মাদক  করব পরিহার” এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিব বর্ষ উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১  অনুষ্ঠিত  হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রীতি ভলিবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। মাদকের বিস্তার রোধে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। যুবসমাজ যাতে মাদক থেকে দূরে থাকে আমাদেরকে সেরকম উদ্যোগ নিতে হবে। আর যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের অতিরিক্ত সহকারী পরিচালক এমদাদুল ইসলাম প্রমুখ। সবশেষে শিক্ষামন্ত্রী  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এই বিভাগের আরও খবর