শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরের ৫০ জন বেদে জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও ভাতা প্রদান 

reporter / ২৮৮ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২


বর্তমান সরকার সবার জন্যে কাজ করে যাচ্ছেন—জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ
বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৫০ জন বেদে জনগোষ্ঠীর ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ এবং পুর্নবাসন ভাতা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ বাবদ ৫০জনকে  ১০ লাখ, পুর্নবাসন ভাতা বাবদ ৫ লাখ টাকা প্রদান করা হয়।
রবিবার (২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ ও পুর্নবাসন ভাতা বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ভাতা বিতরণ পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, সমাজের কল্যানের জন্যেই সমাজকল্যাণ মন্ত্রনালয়। বর্তমান সরকার সবার জন্যে কাজ করে যাচ্ছেন। সবার প্রতি নজর রাখছেন। সমাজসেবায় যারা চাকরি করছেন আসলে আপনারা সেবা করছেন। এতকরে আপনারা মানুষের দোয়া পাচ্ছেন। এধরণের কর্মকান্ডকে প্রচারনা করতে হবে। বেশি বেশি করে আপনাদের কাজগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিবেন। মানুষ যেন জানতে পারে সমাজসেবা কি কি সুবিধা দিচ্ছেন এবং কিভাবে সেইসব সুবিধা পাওয়া যায়।
সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ,
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিয়া মো. ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে পৌর সমাজকর্মী মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি পিএম বিল্লাল, ত্রিপুরা জনগোষ্ঠীর সভাপতি কর্নরাজ ত্রিপুরা, হরিজন জনগোষ্ঠীর সভাপতি আকাশ দাস, বেদে জনগোষ্ঠীর নেত্রী বেগম প্রমূখ।


এই বিভাগের আরও খবর