শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে ৩ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড

reporter / ২৭৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী এলাকা থেকে ৩ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরফাত এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর আনুমানিক ০০৩০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন নতুন লঞ্চঘাট, উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসক কর্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথীর উপস্থিতিতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এই বিভাগের আরও খবর