শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর ও হাইমচরে প্রয়াত নেতাদের বাড়ী বাড়ী ছুটছেন সুজিত রায় নন্দী

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুরে এক দিনের সংক্ষিপ্ত সফরে এসে সদ্যপ্রয়াত নেতাদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সমবেদনা জানাতে বাড়ী বাড়ী ছুটে যান চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
২ জুলাই শনিবার তিনি প্রথমে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কায়কোবাদ চুন্নুর বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান পরে জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান চোকদার, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য বিল্লাল হোসেনের সহধর্মিনী ফাতেমা বেগম নিপুর , বাগাদী দরবার শরীফের পীরজাদাসহ নিহত নেতাদের বাড়িতে গিয়ে তাদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এদিন তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের ভাগিনা চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য বিল্লাল হোসেনের সহধর্মিনী ফাতেমা বেগম নিপুর মিত্যুতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় তিনি বলেন, নিহত নেতাদের অবদান কোনভাবেই ভুলার মত নয়। আমরা এসেছি তাদের কবর জিয়ারত করতে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। আজকে সব জায়গায় নিহত নেতাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। আমি মনে করি এসব ত্যাগী নেতাকর্মীরা অমর হয়ে থাকবে।শুধু আজকে নয় সব সময়ই যেন এসব নেতাদের পরিবারের পাশে আমরা থাকতে পারি তাহলেই প্রয়াত নেতাদের আত্মা শান্তি পাবে।
এছাড়াও এদিন শহরের বাবুরহাটে এলাকায় নিহত এক ছাত্রলীগ নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও স্বেচ্ছাসেবক লীগ নেতার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশীদ সর্দার, সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী, সাবেক যুবলীগ নেতা রিপন ভদ্র, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিপুল মজুমদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হারুনূর রশীদ মুন্না প্রমূখ।


এই বিভাগের আরও খবর