শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর চান্দ্রায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

reporter / ৩৭০ ভিউ
আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাখরপুরে ৫ লাখ টাকা না পেয়ে গৃহবধূ সালমা বেগম  (২৬)কে মাছকাটার বটি দিয়ে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়েছে পাষন্ডু স্বামী মোঃ ইমাম শেখ ও শ্বশুর বাড়ির লোকজন।
গত ২১’শে এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে  ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মিজান গাজীর মেয়ে কে গত ৬ বছর পূর্বে ২ নং ওয়ার্ড সুরুজ গেইটের পশ্চিম পাশে করিম শেখ ছেলে সৌদি প্রবাসী ইমাম হোসেন শেখের সাথে বিবাহ হয়। আহত গৃহধূ সালাম বেগম কে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সদর  হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়
কর্তব্যরত চিকিৎসক সালাম বেগমের অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পেরন করা হয়।বর্তমানে সালমা বেগম ঢাকা মেডিক্যালের এআইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসারত আছেন।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত গৃহবধূর সালাম বেগমের পিতা মোঃ মিজান গাজী  জানান, বিগত ৬ বছর পূর্বে বাখরপুর ২ নং ওয়ার্ড স্থানীয় বাসিন্দা করিম শেখের  ছেলে ইমাম শেখের সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের সময় সালমা বেগম কে   যৌতুক দেয় তার পরিবার। এর কিছুদিন না যেতেই গৃহবধূ পরিবারের কাছে নিয়মিত যৌতুক  দাবি করে আসছে।
যৌতুকের জন্য চাপ দিলে সালাম বেগম  তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয়ে পাষন্ড যৌতুক লোভী স্বামী ইমাম শেখ তাকে হত্যার চেষ্টায় গৃহবধূ সালাম বেগমের মাথায় মাছ কাটার বটি ও টসলাই দিয়ে এলোপাতাড়ি  কোব ও বারিমেরে সালামার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করেন।মাথা ও শরীরের বেশী পরিমাণে আঘাৎ ও জখম হওয়ায় সালাম বেগম চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে সালমার বাবা বলেন,কিছুদিন পূর্বে বিদেশ হইতে এসে ব্যবসা করবে বলে সালমার পরিবারের কাছে টাকা চায় তাহারা দিতে অস্বীকার করলে প্রতিদিন সালমার উপর নেমে আশে পাশবিক নির্যাতন।
এবিষয়ে ইমাম হোসেনের বাড়িতে সংবাদ কর্মীরা গেলে তাহার পরিবারের কাউকে পাওয়া যায়নি,আশেপাশের লোক মূখে জানা যায় বিষয়টি ন্যক্কারজণক বলে এলাকায় গুনজণ চলছে।


এই বিভাগের আরও খবর