শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জজশীপের ৯ কর্মচারীর বিদায় সংবর্ধনা

reporter / ৩৪৪ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

কর্মচারীরা মানবিক হলে বিচারপ্রার্থীরা আরো ভালো সেবা পাবেন 
—–জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান
  নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা জজশীপের ৯ কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে জেলা জজ আদালতের ব্যাডমিন্টন মাঠ চত্বরে বিচার বিভাগ এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
বিদায় নেওয়া কর্মচারীরা হলেন- নেজারত শাখার জারীকারক মোহাম্মদ ইসমাইল সিরাজী, সিনিয়র সহকারী জজ আদালত মতলবের জারীকারক সিদ্দিকুর রহমান, সিনিয়র সহকারী জজ কচুয়া আদালতের জারীকারক মোহাম্মদ সাহেব আলী, সিনিয়র সহকারী জজ আদালত মতলবের জারীকারক মনছুর আহমেদ মজুমদার, হাজীগঞ্জের জারিকারক হাফেজ আহম্মদ আখন, সহকারী জজ আদালত শাহারাস্তির বেঞ্চ সহকারী আলী আকবর খান, ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল আদালতের বেঞ্চ সহকারী আবু তাহের তালুকদার, জেলা জজ আদালতের অনুলিপি বিভাগের তুলনা সহকারী এ.বি.এম মনিরুল ইসলাম ও বদলী জনিত কারণে পদোন্নতি প্রাপ্ত সাবেক নাজির এ.টি.এম আবদুল মতিন মোল্লা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিচারপ্রার্থীদের সাথে কমর্চারীগন ভালো আচরণ করবেন। কর্মচারীরা মানবিক হলে বিচারপ্রার্থীরা আরো ভালো সেবা পাবেন। বিচারপ্রার্থীরা আদালতে এসে প্রথমে কমর্চারীদের কাছেই আসেন।
তিনি আরো বলেন, বর্তমানে যারা জজশীপে আছেন তারা অনেক আন্তরিকতার সাথেই কাজ করেছেন। যারাই বিদায় নিয়েছেন তারাও এ জজশীপে ভালো ভাবে কাজ করে গেছেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ হাসান, সিনিয়র সহকারী জজ চাঁদপুর সদর মো. মহিউদ্দীন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা রানী দাস।
জেলা নাজির সানাউল্লাহ তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিদায়ী অতিথিদের পক্ষে সাবেক নাজির এ টি এম আবদুল মতিন মোল্লা, মোঃ ইসমাইল সিরাজী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান তুলনাকারক আবদুল কাদির ঢালী, সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আবদুল ওয়াদুদ, জেলা জজ আদালতের নেজারত শাখার জারীকারক আবুল কাশেম প্রমুখ।


এই বিভাগের আরও খবর