শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন হবে উন্মুক্ত দলীয় প্রার্থী থাকবে না —- আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ২৯৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে গত ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউসুফ গাজী কে মনোনয়ন প্রদান করেন। বিগত ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ইউসুফ গাজীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।
এরমধ্যে অনেক কানাঘুষা হয় কে হবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী না রেখে সকল প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আমাকে জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নাই, উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকবে না। সকল প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রত্যেক প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালাবে বলে বিশ্বাস করি। সকলের কাছে আহবান করব শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে যার যার প্রচারণা চালাবেন।


এই বিভাগের আরও খবর