শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

reporter / ৬০৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই
—- পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ 
নিজস্ব প্রতিবেদকঃ
”গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল সোমবার জেলা পুলিশের আয়োজনে  পুলিশ লাইন্স, চাঁদপুরে ”বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩” এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। ফলজ বৃক্ষের চারা রোপণ শেষে পুলিশ সুপার বলেন, বর্ষাকাল বৃক্ষরোপনের সবচেয়ে উপযুক্ত সময়। চাঁদপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। তিনি বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পুলিশ সুপার  তত্ত্বাবধানে বিভিন্ন থানায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর