শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন সাংবাদিক কন্যা সাবিহা তাসনিম

reporter / ৪১৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল পর্যায়) নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: খুরশিদ আলম এর কন্যা হাইমচর উপজেলা সদর ঐতিহ্যবাহী দূর্গাপুর উচ্চ বিদ্যালয় (নবম শ্রেনী রোল -১)  মেধাবী  শিক্ষার্থী সাবিহা তাসনিম, বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা  মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক।
গত ২২মে সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ  ২০২৩ চাঁদপুর  জেলা কমিটির সদস্য  সচিব জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রান কৃষ্ণ দেবনাথ  শিক্ষা সপ্তাহ ২০২৩ শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষকসহ  বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করে চিঠি দিয়েছেন । চাঁদপুর  জেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন হাইমচর উপজেলা সদর আলগীবাজারস্থ ঐতিহ্য বাহী দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মেধাবী শিক্ষার্থী  সাবিহা তাসনিম।
  ২০২৩ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা সাহিত্যে  এবং শিক্ষা সপ্তাহ ২০২৩ ইংরেজি রচনা প্রতিযোগিতায়  উপজেলায় ১ম স্থান এবং  উপজেলায়  শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন  সাবিহা তাসনিম।
 চাঁদপুর  জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী  নির্বাচিত হওয়ায় সাবিহা তাসনিম এর  পিতা চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক  মো: খুরশিদ আলম তার কন্যার সাফল্যের জন্য  অনুপ্রেরণা ও উৎসাহদানকারী  দূর্গাপুর উচ্চ বিদ্যালয় সকল শিক্ষক, পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি  উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সহ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের  একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক সহ উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ  কৃতজ্ঞতা জানিয়েছেন।
মো: খুরশিদ আলম তিনি তার কন্যার
    শিক্ষা জীবনে এ শ্রেষ্ঠত্ব  অর্জন যেন ভবিষ্যৎ উচ্চ শিক্ষা  অর্জনের অনুপ্রেরণা হয়ে  দেশ ও জাতির কল্যানে নিয়োজিত হতে পারে তার জন্য  সকলের দোয়া কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর