শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

reporter / ৩২২ ভিউ
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মেধাবী গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নতুন কার্যালয় আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে।
১৫ অক্টোবর শনিবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় জেলা সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, সত্য সুন্দরের সাথে এই ক্লাবের সৈনিকেরা কাজ করবে এমনটা প্রত্যাশা করছি। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এক মগ দুধের মধ্যে এক ফোঁটা চনাই যথেষ্ট। তাই এই ক্লাবটিতে এসে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আহসান আখন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, ডেপুটি ইউনিট কমান্ডার ইয়াকুব মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ক্লাবের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আউয়াল রুবেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ক্লাবের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য শওকত আলী, চাঁদপুর সাহিত্য একাডেমীর সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীমহল।
বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা। যারা সমাজের দর্পণ। আর এই দর্পণের জন্য এমন একটি কার্যালয় হওয়ায় শুভসূচনা হলো। আমরা চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এই ক্লাবের সৈনিকেরা তাদের লেখনী শক্তিতে সাধারণ মানুষের কথা বলবে, দুর্ণীতির বিরুদ্ধে কথা বলবে তথা পাঠকের চাহিদা পূরণে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।


এই বিভাগের আরও খবর