শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে নদী থেকে ৩ চাঁদাবাজ আটক

reporter / ২৯৩ ভিউ
আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে বেড়েছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। জেলার পদ্মা-মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান থেকে প্রতিদিন তোলা হচ্ছে লক্ষাধিক টাকার চাঁদা। এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় নৌ থানা পুলিশ।
২৩ এপ্রিল শনিবার দিনব্যাপী অভিযানে আটক হন তিন চাঁদাবাজ। আটক হওয়া ত ব্যক্তি হলেন সুমন খান (৩৫), ইয়াসিন মাঝি (৩২) ও দেলোয়ার পাটওয়ারী (৩৫)। এরা সবাই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা।

নৌযান শ্রমিকেরা জানান, নদীতে যাত্রাবিরতি কিংবা আসা-যাওয়ার সময় স্পিড বোট ও ট্রলার দিয়ে মাঝ নদীতে ছোট বড় সকল নৌযানকে জিম্মি করে চাঁদা আদায় করা হয়। চাঁদার টাকা না দিতে চাইলে নৌযান চালকদের মারধর করে চাঁদাবাজেরা। এমনকি মেরে ফেলার হুমকিও দেয়।

নৌ থানা পুলিশ জানায়, জাহাজ ও অন্যান্য নৌযান থেকে ২০০ থেকে থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে বলে দাবি করেন নৌযান শ্রমিকেরা।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘ঈদকে সামনে রেখে একটি গ্রুপ নদীতে নৌযান থেকে চাঁদাবাজি শুরু করেছে। ঈদ ছাড়াও বছরের অন্যান্য সময়েও নৌযান থেকে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজি রুখতে চাঁদপুর নৌ থানা পুলিশ নদীতে শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিন জনকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক করা হয়েছে।’

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান আরও বলেন, নদীতে কোনোভাবেই অবৈধভাবে চাঁদাবাজি করা যাবেনা। চাঁদাবাজদের বিরুদ্ধে নদীতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর