শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর সদর মডেল থানায় নতুন ওসি মোঃ শেখ মুহসীন আলমের যোগদান

reporter / ২৭৫ ভিউ
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শেখ মুহসীন আলম যোগদান করেছেন। ২২ জুন বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নিয়ে কর্মস্থলে যোগদান করেন।
এর পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গির চর থানায় অফিসার ইনচার্জ হিসেবে সাড়ে ৩ বছর দায়িত্ব পালন করেছেন।
জানাযায় মোঃ শেখ মুহসীন আলম ১৯৯৮ ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর তিনি পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে ঢাকার শাহবাগ থানায় অপারেশন অফিসারের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৭ সালের ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীর চর থানায় সাড়ে তিন বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ গত ২২ জুন বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়াও  মোঃ শেখ মুহসীন আলম চাঁদপুরের হাইমচর উপজেলা থানার অফিসার ইনচার্জ হিসেবে সাত আট মাস যাবত দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
এদিকে চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী ওসি মুহাম্মদ আবদুর রশিদকে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
নতুন ওসি চাঁদপুর সদর উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
চাঁদপুর মডেল থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।


এই বিভাগের আরও খবর