শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সরকারি শিশু পরিবার ও বাক- শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও মনিটরিং সভা অনুষ্ঠিত

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল সোমবার ২৯ আগস্ট সকাল ১১:০০ টায় সরকারি শিশু পরিবার এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁদপুর এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভায় সভাপতিত্বে সভায় সরকারি শিশু পরিবার এর ১০ জন নিবাসী’র ১৮ বছর পূর্তি ও শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে নাম কর্তনের বিষয়টি অনুমোদন, শূন্য আসনে নিবাসী ভর্তি, সীমানা প্রাচীরের গাইড ওয়াল নির্মাণ, শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পুকুর পরিস্কার, মাছ ধরা, পরিত্যক্ত ভবনসমূহ নিলাম দেয়ার উদ্যোগ নেয়া, দুই প্রতিষ্ঠান সংলগ্ন দোকানপাট থেকে ভাড়া আদায়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ নূরুল ইসলাম দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, চাঁদপুর সদর সুমন চন্দ্র নন্দী, সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি,  উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁদপুর এর প্রতিনিধি, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁদপুর এর শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, সরকারি শিশু পরিবার এর তত্ত্বাবধায়ক ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁদপুর এর প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর