শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ডিএমপি’র নতুন কমিশনার হাবিবুর রহমানের সাথে এম ইসফাক আহসানের শুভেচ্ছা

reporter / ৫৮৩ ভিউ
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। পুলিশের এই কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব পালন করছেন।
নতুন ডিএমপি কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য, চাঁদপুর ২ মতলব উত্তর দক্ষিণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান সিআইপি।
বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা।
ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। এরপর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন হাবিবুর রহমান।
হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রচলিত প্রথা ভাঙল পুলিশে। বিসিএস পুলিশের ১৫ ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার হিসেবে ঘোষণা করলো সরকার।
১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।
পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর, নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।
বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। দৌলতদিয়ার যৌনপল্লীর শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন।
রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠক, কাজ করছেন দেশের কাবাডি নিয়ে।


এই বিভাগের আরও খবর