শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ হস্থান্তর মতলব দক্ষিণে সরকারি গৃহ পেলেন ১৫ জন

reporter / ৩৬৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি: বৃহস্পতিবার (২১ জুলাই ) মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২শত ২৯টি গৃহ হস্থান্তর করেন তিনি। যার মধ্যে মতলব দক্ষিণ উপজেলার রয়েছে ১৫টি গৃহ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রসাশক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, উপজেলা আ’লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন।
এ সময় মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) হারুন-অর রশিদ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লা আল মামুনসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম প্রকল্পের তৃতীয় পর্যায়ে উপজেরার ১৯ টি গৃহ নির্মাণ করা হয়।  যার মধ্যে চারটি গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। পরবর্তী ১৫ টি গৃহ আজ (২১ জুলাই) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের খাসচর মৌজায় নির্মিত গৃহ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
ক্যাপশন: মতলব দক্ষিণে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্থান্তর করছেন জেলা প্রসাশক মোঃ কামরুল হাসানসহ অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর