শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

reporter / ২৯২ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

রিয়ন দেঃ  হিন্দু ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা উপজেলার বিভিন্ন সনাতনী নেতৃবৃন্দ ও মন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে জেলা পূজা উদযাপন পরিষদ মতবিনিময় করেছেন।

১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় চাঁদপুর কালী বাড়ী মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় করা হয়।
মতবিনিময়ে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদে নেপাল সাহাকে সভাপতি এবং সুমন সরকার জয় কে সাধারণ সম্পাদক ঘোষণা করে সভাপতির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
তিনি বলেন, সনাতনীদের সংগঠনমুখী করতে হবে। তাই দ্রুতই মেয়াদউর্ত্তীর্ণ কমিটিসহ সকল শাখা কমিটিগুলো করতে হবে। তবে ওই কমিটিতে ঐক্য পরিষদের কাউকে রাখার প্রয়োজন নেই। কেননা এক লোক একাধিক সংগঠনে থাকলে সাংগঠনে নতুনরা সুযোগ পায় না। আমরা চাই যত পারা যায় নতুন লোক সংগঠনে বাড়াতে হবে। সবাই মিলেমিশে সনাতনীর স্বার্থে কাজ করলেই সমাজ সুন্দর থাকবে।
মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, বাবুরহাট সত্য নারায়ণ সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয়, ফরিদগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ শর্মা, মতলব উত্তর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাইমচর পূজা উদযাপনের সাধারণ সম্পাদক অজয় মজুমদার, মতলব দক্ষিণ পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার,শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার,কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিবাস চন্দ্র সাহা প্রমূখ।


এই বিভাগের আরও খবর