শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

দূর্গোৎসব উপলক্ষে শিশুদের মাঝে অঙ্গীকার সংগঠনের বস্ত্র বিতরণ

reporter / ৩১৯ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সনাতনী ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচে’ বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব -দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক মতলব দক্ষিণ উপজেলায় অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

২২ অক্টোবর রবিবার, দূর্গা পূজা উপলক্ষে সনাতনী দু:স্থ, অসহায়, দরিদ্র ও এতিমদের মাঝে অঙ্গীকার বন্ধু সংগঠন এই বস্ত্র বিতরণ করেছে। মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সনাতন ধর্মাবলম্ভীদের এই সার্বজনীন উৎসবকে সকলের মাঝে আরো বেশি প্রাণবন্ত ও উৎসবমুখর করতে দরিদ্র ও অসহায় সনাতনীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

অঙ্গীকার বস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক নয়ন চন্দ্র গোলদার, সদস্য সচিব সুমন সাহা’র এর তত্ত্বাবধানে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল- আমিন মিয়াজী ও সাধারণ সম্পাদক এএস পলাশ’র সার্বিক সমন্বয়ে উপ-কমিটির যুগ্ম আহবায়ক জয়ন্তী ভৌমিক, ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, সদস্য শামীম আহমেদ হীরা, মাহিনুর ইসলাম বৃষ্টি, জিহাদুল ইসলাম, সিমান্ত পাল ও শয়ন বর্মণ এর সহযোগিতায় সংগঠনের সদস্যবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে নতুন পোষাক বিতরণ করেন।


এই বিভাগের আরও খবর